
পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয় আজ আনুষ্ঠানিকভাবে পাবনা জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন। সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানান বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়।
অভ্যর্থনা শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরিফুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর সার্কেল) জনাব সাদিক আহমেদ; এসএএফ-এর জনাব আরজুমা আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
নবাগত পুলিশ সুপার তাঁর দায়িত্বকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের সেবা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
