
ফরিদপুর উপজেলায় ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ রোজ শনিবার সময়ঃ ৪.০০ ঘটিকায় বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামের ৮নং ওয়ার্ডের দুলাল সরকারের বাড়িতে এলাকার ছোট, বড় মহিলাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা- ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, আরও উপস্থিত ছিলেন তাহার সহধর্মিনী, উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া এবং অত্র উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, কৃষিবিদ হাসান জাফির তুহিন বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনার জন্য সবার প্রতি দোয়ার জন্য আহবান করেন। তিনি আরও বলেন ফরিদপুর এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল।
কৃষি কাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। তাই আমি যদি আপনাদের পাবনা-৩ আসনের এমপি হতে পারি তাহলে কৃষকদের সব চেয়ে বেশি সহযোগীতা করে যাব।
কৃষকদের হবে না কোন সার ও বীজের অভাব এবং বিনামূল্যে স্যার দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তিনি আরও বলেন জনাব তারেক রহমান যখন আমাকে মনোনীত করেছেন। তার হাত ধরেই এই পাবনা-৩ এলাকার মানুষের পাশে থাকবো। আরও বলেন ধানের শীষে আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সবার প্রতি আহবান জানান।
