
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে | (বৃহস্পতিবার ১৩ আগস্ট) বেলা আনুমানিক দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে | নিহত দুই শিশু হলো—জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে মো. কায়সার (২ বছর ৬ মাস) এবং একই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে নূর হোসেন (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের অজান্তে বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য গর্ত করা ছোট্ট ডোবায় খেলার এক পর্যায়ে সকলের অলক্ষ্যে পানিতে পড়ে ডুবে মারা যায়। এলাকায় শোকের ছায়া ও আহাজারী বিরাজ করছে।ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
i
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
