
সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাগবাটী ইউনিয়নের অন্তর্গত বাগবাটী হাটখোলা পাড়া শ্রীশ্রী কালীমাতা মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রায় কয়েকটি দল সহ সাধারণ ভক্তবৃন্দ্ররা এই নাম যজ্ঞ অনুষ্ঠানে ভগবানের কীর্তন নাম যপে চলেছে। লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের আর্শিবাপুষ্ট কাজিপুর-১ আসন এবং সদরের চার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনতার নেতা জনাব সেলিম রেজা ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সহ-সভাপতি রাজপথের লড়াকু সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিন তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত নেতা ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, সাবেক তুখর ছাত্রনেতা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমেদ শাকিল, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব মোঃ রেজাউর রহমান খান দুদু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম মির্জা, সহ-সভাপতি শাহ আলম, যুবদল সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ২ নং বাগবাটী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা তালুকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু
