
ঢাকা মহানগর উত্তর শেরেবাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ রাজা আহমেদ মিন্টু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদস্য (সহ-সভাপতি পদমর্যাদা) ও শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী।
এই পবিত্র মাহেন্দ্রক্ষণে রাজা আহমেদ মিন্টু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া চান।
এক শুভেচ্ছা বার্তায় রাজা আহমেদ মিন্টু ২৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির প্রকৃত ত্যাগ ও সুমহান শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু পশু কোরবানি করলেই হবে না; তার পাশাপাশি আমাদের মনের ভেতরের সংকীর্ণতা, অহংকার ও হিংসাকেও কোরবানি দিতে হবে। বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে হৃদয়ের পরিশুদ্ধি ঘটানোই হোক এই ঈদের মূল লক্ষ্য।”
২৮ নং ওয়ার্ডবাসীর ঘরে ঘরে অনাবিল আনন্দ ও টেকসই শান্তি কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র ঈদ সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পরস্পরের মধ্যকার সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে শামিল হওয়ার প্রেরণা দেবে এই উৎসব।
সবশেষে রাজা আহমেদ মিন্টু ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি ২৮ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।
