
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির অন্যতম সফল যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী) আদাবর থানা এলাকার সর্বস্তরের জনগণ এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক এই ছাত্রনেতা ও রাজপথের লড়াকু সৈনিক এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির প্রকৃত ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
এই পবিত্র মাহেন্দ্রক্ষণে ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী) গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া চান।
শুভেচ্ছা বার্তায় ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী) বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু পশু কোরবানি করলেই হবে না; তার পাশাপাশি আমাদের মনের ভেতরের সংকীর্ণতা, অহংকার ও হিংসাকেও কোরবানি দিতে হবে। বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে হৃদয়ের পরিশুদ্ধি ঘটানোই হোক এই ঈদের মূল লক্ষ্য।”
আদাবরবাসীর ঘরে ঘরে অনাবিল আনন্দ ও টেকসই শান্তি কামনা করে তিনি আরও বলেন, পবিত্র ঈদ সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক। পরস্পরের মধ্যকার সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে শামিল হওয়ার প্রেরণা দিক এই উৎসব।
সবশেষে ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী) ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি আদাবরসহ দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।
