
পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আজ বুধবার বাদ আছর শরৎগঞ্জ টি এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় ধর্ম বর্ন নির্বিশেষে সর্ব শ্রেনীর পেশার মানুষ ও বি এন পির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব টেলিফোনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পরে জানাযা শেষে মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
i
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
