
হৃদয় হোসেন :
পাবনার শীর্ষস্থানীয় অনলাইন টিভি চ্যানেল সিএনএফ টিভি-র চেয়ারম্যান, জনপ্রিয় সাংবাদিক খালেদ আহমেদের জন্মদিন উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দোয়া, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা জেএসডির সভাপতি মোজাম্মেল হক কবির।
রোববার (১০ আগস্ট) রাত ৯টায় হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শুরু থেকেই ছিল প্রাণবন্ত আবহ। রঙিন বেলুন, ফুলের তোড়া ও কেকের সুগন্ধে ভরে ওঠে পুরো স্থান। কেক কাটার আগে আয়োজক মোজাম্মেল হক কবিরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়, যেখানে বক্তারা খালেদ আহমেদের সাংবাদিকতা, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
দোয়া মাহফিলে তাঁর ও পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। এরপর খালেদ আহমেদের জন্মদিনের কেক হাতে নিয়ে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও ভক্তরা একে একে মঞ্চে আসেন। অনেকে ফুলের তোড়া হাতে শুভেচ্ছা জানান, কেউ উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসি, করতালি আর ক্যামেরার ফ্ল্যাশে স্মরণীয় হয়ে ওঠে রাতটি।
কেক কাটার পর পরিবেশিত নৈশভোজে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সম্প্রীতির আবহে ভরিয়ে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য দেন:
ট্রাক শ্রমিক ইউনিয়ন পাবনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক
দ্যা ডেইলি গ্লোবাল নেশনের পাবনা জেলা প্রতিনিধি এমএ সালাম
পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য আফরোজ আলম মুন্না
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন
দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল
দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি হৃদয় হোসেন নিরব
জেএ টিভির স্টাফ রিপোর্টার ফজলুল কবির ও
জিয়া সাইবার ফোর্সের সাবেক সিনিয়র সহসভাপতি পারভেজ পান্নু
উপস্থিত ছিলেন: জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ, এডরুকের জিএম ইকবাল হোসেন, বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোল্লা সেলিম, জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য মারুফ আহমেদ, এসএম রিসন রাজিব, জহুরুল ইসলাম আসিব, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম খান, তারেক জিয়া পরিষদ পাবনা জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম কিরন, সদস্য শাহীনুর রহমান শামীম, এনসিপি নেতা স্বার্থক হোসেন, শিক্ষার্থী রাফিদ হাসান ও আশরাফুল ইসলাম রাফি প্রমুখ।
খালেদ আহমেদের সংক্ষিপ্ত জীবনী: ১৯৭৫ সালের ১০ আগস্ট পাবনার দক্ষিণ রাঘবপুরের শায়েস্তা খাঁ রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদ আহমেদ। তাঁর বাবা মরহুম আলহাজ্ব হাকীম লুৎফর রহমান আল চিশতি নিজামী ফকির ছিলেন ইউনানি ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসক এবং ঝিটকা শরিফ আধ্যাত্মিক জগতের শের-ই খলিফা, মা মরহুমা খোদেজা বেগম ছিলেন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ।
শিক্ষাজীবনে তিনি ২০১২ সালে পাবনা সিটি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস (পাস) এবং ২০১৭ সালে পাবনা শহীদ আমিনুদ্দিন আইন কলেজ থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ছিলেন মেধাবী, সুস্বাস্থ্যের অধিকারী ও সহপাঠীদের মধ্যে সবার প্রিয়।
২০১৭ সালে জাতীয় সাপ্তাহিক সমতল দিয়ে তাঁর সাংবাদিকতা যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক স্পষ্টবাদী-এর স্টাফ রিপোর্টার, সংবাদ সংযোগ-এর পাবনা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সিনসা-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন সিএনএফ টিভি, যা ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে পাবনার সংবাদ প্রচার করে জনপ্রিয়তা অর্জন করেছে।
বন্ধু-সহকর্মীদের ভালোবাসা, শতাধিক মানুষের অংশগ্রহণ এবং সম্মিলিত শুভেচ্ছায় এবারের জন্মদিন হয়ে উঠল খালেদ আহমেদের জীবনের অন্যতম স্মরণীয় দিন।
