
পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম-এর উপস্থিতিতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ডো চাকমা, সহকারী কমিশনার (ভূমি) নুরের মাইশা খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রশাসন ও জনসাধারণের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
