
শেষ হলো প্রথম দিনের খেলা
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে প্রথম দিনটা স্বপ্নের মতো কাটল বাংলাদেশ দলের।
১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন মুমিনুল হক ও তানজিদ হাসান। তানজিদ ৩২ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়েছেন দুজন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
প্রথম দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন তানজিদ ও মুমিনুল প্রথম দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন তানজিদ ও মুমিনুলশামসুল হক
ডারউইন টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সুবিধাজনক অবস্থানে থাকার পেছনে পেসারদের অবদান সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়াকে দুই শ রানের নিচে অলআউট করায় ১০টি উইকেটই নিয়েছেন পেসাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার। নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতে বুঝতেই দেননি হাসান, তাসকিন ও ইবাদত।
৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ন্যূূনতম ৫টি উইকেট নিলেন হাসান। ২টি করে উইকেট নিয়ে তাঁকে দারুণ সঙ্গ দেন ইবাদত ও তাসকিন।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ছাড়া কেউ ২৫ রানও করতে পারেননি। স্মিথের ৭১ রানের ইনিংসে ব্যাটিংয়ে যা একটু লড়াই করেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ (স্মিথ ৭১, ওয়েদারাল্ড ২৩, হেড ২২, ক্যারি ১৯; হাসান ৬/৫৫, ইবাদত ২/৩৯, তাসকিন ২/৫৫, মিরাজ ০/১২, তাইজুল ০/২৪)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (মুমিনুল ৩৫*, তানজিদ ৩২*, সাদমান ২০; স্টার্ক ১/২৮, হ্যাজলউড ০/১৯, কামিন্স ০/১৪, গ্রিন ০/১২, লায়ন ০/১৬)।—প্রথম দিন শেষে।
