
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দুবলিয়া এলাকার কোলাদী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহিল কাফি।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে মোঃ আব্দুল্লাহিল কাফি-কে এডহক কমিটির সভাপতি, মোঃ শওকত আলী রঞ্জু-কে অভিভাবক সদস্য ও মোঃ জাকির আহসান-কে বিশেষ প্রতিনিধি সদস্য করে কমিটি অনুমোদন করে স্ব-স্ব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহিল কাফি জানান, কোলাদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য। সামাজিক ও মানবিক গুনাবলির শিক্ষা দেওয়ার পাশাপাশি স্কুলটি থেকে ভাল ফলাফল করে এলাকার কৃতিত্ব ধরে রাখতে বদ্ধ পরিকর।
উল্লেখ্য, আব্দুল্লাহিল কাফি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে হরতাল অবরোধ কর্মসুচি পালন করতে গিয়ে তিনবার কারাবরন করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা তার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। সর্বশেষ ২০২৪ সালের ডামি নির্বাচন প্রত্যাখানে শহরের আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে দইবাজার মোড়ে গিয়ে পৌঁছালে হাসিনার আজ্ঞাবহ প্রশাসন তাকে হামলা ও গ্রেফতার করে।
কমিটি প্রকাশের পর নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
