
পবিত্র রমজান উপলক্ষে পাবনা সদর উপজেলার জন্য বরাদ্দকৃত খেজুর সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের পরামর্শ দিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শিমছুর রহমান শিমুল বিশ্বাস।
সম্প্রতি খেজুর বিতরণ সংক্রান্ত বিষয়ে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা টেলিফোনে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের কাছে পরামর্শ চান।
এ সময় সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, বরাদ্দকৃত খেজুর যেন এতিমখানা এবং প্রকৃত গরিব ও অসহায় মানুষের মাঝে যথাযথভাবে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বিতরণ কার্যক্রমটি স্বচ্ছ, সুষ্ঠু ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করতে হবে, যাতে প্রকৃত প্রাপ্যদের হাতে সহায়তা পৌঁছে যায়।
বিজ্ঞাপন
i
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
