
পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রজব আলী বাবলুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
i
গ্রেপ্তারকৃত রজব আলী বাবলু গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পাবনা সদর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদুল ইসলাম জানান, বুধবার পাবনা আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সরওয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
