
পাবনার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী খানমরিচ ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রেজাউল করিম, সভাপতি, শ্রমিক ব্যাগ ফেডারেশন, পাবনা জেলা শাখা।
প্রধান মেহমান ছিলেন অধ্যাপক মাওলানা আলী আছগার, পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুরা–ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এডভোকেট মোঃ আমিনুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ
ডাঃ মাওলানা মোঃ মহির উদ্দিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গুরা উপজেলা শাখা
সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খানমরিচ ইউনিয়ন।
সমাবেশে বক্তারা বলেন,
বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণকে ভূমিকা রাখতে হবে। চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদার মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন,
“নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি–পাল্লার পক্ষেই হোক।”
তারা দাবি করেন—নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সাথে থেকে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে।
সমাবেশে অন্য আরও বক্তারা অংশ নেন এবং অত্র এলাকার কৃতি সন্তান, মাজলুম জননেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগর-এর নেতৃত্বে জনগণকে ন্যায্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানানো হয়।
