
পাবনার ফরিদপুর উপজেলার ৬ নং ডেমরা ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান জুয়েল রানার ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত ‘জুয়েল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক দরিদ্র হিন্দু পরিবারকে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
i
চেয়ারম্যান জুয়েল রানা দীর্ঘদিন ধরে তার ফাউন্ডেশনের মাধ্যমে মানবকল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। এর অংশ হিসেবে তিনি ইউনিয়নের দশটি এতিমখানা ও মাদরাসায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ, কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন প্রদানসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে নিয়মিত সহযোগিতা করছেন।
বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে জুয়েল রানার এসব উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। মানবিক কাজে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি এলাকার মানুষের কাছে দোয়া চেয়েছেন।
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
