
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এডওয়ার্ড কলেজ শাখা।
বিজ্ঞাপন
i
অনুষ্ঠিত এ দোয়া পরিচালনা করেন কলেজ শিবিরের সভাপতি আরিফ হোসেন। এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে ছাত্রশিবিরের দায়িত্বশীলরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেত্রী। তার সুস্থতা দেশের রাজনৈতিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নেতারা দেশবাসীর প্রতি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন।
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
