
পাবনার ফরিদপুর উপজেলায় বনওয়ারীনগর বাজারে শনিবার সন্ধ্যা ৬:১০ ঘটিকায় সময় এক ভয়াবহ অগ্নিসংযোগ হয়।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।স্থানীয়রা জানান, প্রথমে রবিউলের জুতার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।পরে পশ্চিম পাশে বাবুলে জুতার দোকানে লাগে তারপর উত্তর পাশে রেহানের ঔষধের দোকান, শ্রী বাধন চন্দ্র বর্মন এর জুয়েলার্সের দোকান এবং পূর্ব পাশে গোলাম মোস্তফার ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তাৎক্ষনিক পরিদর্শন করেন বনিক সমিতির সভাপতি জনাব মোঃ আঃ মান্নান, সম্পাদক টিপু,উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব আঃ হাকিম খান,সাবেক সদস্য সচিব ও বনওয়ারীনগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি এনামুল হক, সহকারী জেনারেল ম্যানেজার ইয়াছিন আরাফাত।
