
সিরাজগঞ্জে প্রতিনিধি : শাহিন খান
সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাগবাটী ইউনিয়নের অন্তর্গত পশ্চিম গারুদহ সরঃ প্রাথঃ বিদ্যালয়ে অবৈধভাবে পরিক্ষার ফি বাবদ হাজার হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আবু হেনা মন্ডল এবং উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে।
অভিভাবক সূত্রে জানা যায়, আমাদের ছেলেমেয়েদের পরীক্ষা অতি সন্নিকটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মন্ডল এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম পরীক্ষার ফি দিতে বলে পরে আমরা পরীক্ষার ফি যথারীতি দিয়ে দেই।
সরেজমিনে বৃহস্পতিবার ১৪ ই আগষ্ট ২০২৫ ইং তারিখে পশ্চিম গারুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিশু কিশোর ছাত্র ছাত্রীগন বলেন আগে আমাদের নিকট থেকে কোন পরিক্ষার ফিস নেওয়া হয়নাই কিন্তু গত কয়েক দিন আগে আমাদের বিদ্যালয়ের মোট ১৪৮ জন ছাত্র ছাত্রীর নিকট থেকে পঞ্চাশ, ত্রিশ,বিশ টাকা করে হাজার হাজার টাকা ফি আদায় করেন। ছাত্র ছাত্রীর অভিবাভকরা আরো বলেন আমরা গত কয়েকদিন আগে পরীক্ষার ফিস এর জন্য সারদের টাকা দিয়েছি।
উক্ত বিষয়ে গণমাধ্যমকর্মীরা তথ্য নিতে বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন আমরা শিক্ষা মন্ত্রনালয়ের চিঠি পেয়ে ফি আদায় করেছি, কিন্তু উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে কোন চিঠি এখনো পাইনি। যদি শেষ পর্যন্ত চিঠি না পাই তাহলে পরীক্ষার ফি আদায়ের টাকা অভিভাবকদের ফেরত দেওয়া হবে। এবিষয়ে সাংবাদিকদের যা করণীয় করুক। তাতে আমাদের কিছু যায় আসেনা।
উক্ত বিষয়ে জানতে প্রধান শিক্ষক আবু হেনা মন্ডল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ বিষয়ে জানিনা সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর সাথে কথা বলেন। তবে আমার জানামতে কিছু টাকা তোলা হয়েছে তাহা আমি ছাত্র ছাত্রীদের ফেরত দিতে বলেছি। এবং আমি জরুরী কাজে উপজেলা অফিসে এসেছি।
উক্ত বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্কাস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এবিষয়ে আমার জানা নেই, দোষী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিও ফজলুর রহমান বলেন পরীক্ষার নামে ফি আদায় করার জন্য কোন সরকারি ভাবে চিঠি এখনো পাইনি, তাই ফি আদায় করা হলে এটি সম্পন্ন অবৈধ। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, সরকারি ভাবে চিঠি না পেয়ে এভাবে পরীক্ষার নামে ফি আদায় করা ঠিক হয়নি, তবে সরকারি ভাবে পরীক্ষার ফিস নেওয়ার বিধান চালু হবে বলে আমরা খবর পেয়েছি। অন্য দিকে ছাত্র ছাত্রী অভিভাবকগন বলেন অবৈধ ভাবে পরীক্ষার নামে ফি নেওয়ার বিষয় টি সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার করজোড় অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
