
এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসুচীর মধ্যে ছিল
আলোচনা সভা,শপথ বাক্যপাঠ,র্যালী ও প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মাঝে ঋনের টাকার চেক বিতরন।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে ১২ ই আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের সম্মুখ থেকে একটি র্যালী বের করে প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলানয়তনে ফিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার সরোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সাদিয়া সুলতানা।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন , স্কুল কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।সভা শেষে প্রশিক্ষন প্রাপ্ত যুবক যুবতীদের মাঝে ঋনের চেক বিতরন করা হয়।
