
নারায়ণগঞ্জ প্রতিনিধি দোলা দেওয়ান
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার বিকেলে জেলা পরিষদ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাধ্যমে স্পষ্টভাবে বলা হয়, যে আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা সাংবাদিক তুহিনের মতো আর কাউকে দেখতে চাই না।
তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে বক্তারা জানান তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।
বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি
নাবিলা শারমিন,সাধারণ সম্পাদক
জিহাদ হোসেন সহ তামান্না দেওয়ান দোলা,শিরিন খান,
মোঃ- ইব্রাহিম,সাথী আক্তার,
রুহুল আমিন মন্ডল,তন্ময় শিকদার ,মোঃ- ফারুক দেওয়ান , মোঃ- রাকিবুল হাসান , মেহেদী হাসান অপূর্ব,হাসান আহমেদ প্রান্ত,মোঃ- সানি হোসেন ,মোঃ শেখ কাউসার,
মোঃ ইব্রাহিম, মোঃ শামীম হোসেন,
মোঃ সিদ্দিকুর রহমান, সুমন
সামিউল, বৃষ্টি , ফাহমিদা, জুয়েল মেহেদী।
এরপর ফাসিঁ ফাসিঁ ফাসিঁ চাই-তুহিন হত্যার ফাসিঁ চাই স্লোগানে মানববন্ধন শেষ করা হয়।
