
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ মো. আবু তাহের। তিনি ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
এই পবিত্র মাহেন্দ্রক্ষণে মো. আবু তাহের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া চান।
এক শুভেচ্ছা বার্তায় ৩৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির প্রকৃত ত্যাগ ও সুমহান শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান মো. আবু তাহের। তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু পশু কোরবানি করলেই হবে না; তার পাশাপাশি আমাদের মনের ভেতরের সংকীর্ণতা, অহংকার ও হিংসাকেও কোরবানি দিতে হবে। বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে হৃদয়ের পরিশুদ্ধি ঘটানোই হোক এই ঈদের মূল লক্ষ্য।”
৩৩ নং ওয়ার্ডবাসীর ঘরে ঘরে অনাবিল আনন্দ ও টেকসই শান্তি কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র ঈদ সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পরস্পরের মধ্যকার সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে শামিল হওয়ার প্রেরণা দেবে এই উৎসব।
সবশেষে মো. আবু তাহের ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি ৩৩ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।
