
ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মোহাম্মদপুর থানা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) রাজধানীর মোহাম্মদপুরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। বিকেল ৫টায় শুরু হয়ে সভাটি বিরতিহীনভাবে রাত সাড় ১১টা পর্যন্ত চলে। সভায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তৃণমূলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক সফলতা ও বর্তমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে দলের কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হাফিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন এবং এস এম মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, মীর কামাল, ওয়াহিদুজ্জামান ইরান, আনোয়ার হোসেন মাসুদ, দেলোয়ার হোসেন মামুন, আরিফুল হক সেলিম, মোঃ চৌধুরী বকশী, আলহাজ ওমর ফারুক, এস এম আহমেদ মনির , বজলুর রহমান, নাসির আহমেদ, মাসুম কবির সহ থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইউসুফ দলের ঐক্য ও জনগণের সেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে এই সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমরা এখন ক্ষমতায়, তাই জনগণের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের অধিকার রক্ষা এবং আধুনিক বাংলাদেশ গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার সাংগঠনিক শিথিলতা বরদাশত করা হবে না।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চান হাজী মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।
