
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দের প্রথম প্রহরে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পাবনা জেলা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে পাবনা জেলা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জেলা পুলিশের একটি প্রতিনিধিদল পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এসময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডলসহ পাবনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করা হয়েছে, তা বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার অধিকার পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামকে বেগবান করে।
একুশে ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি আত্মমর্যাদা, সাহস ও প্রেরণার প্রতীক। এই দিনটি বাঙালি জাতিকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। পাবনা জেলা পুলিশ মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
