
পাবনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জেলা শাখার নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন।
সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে যান পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
i
সাক্ষাৎকালে এমপি শিমুল বিশ্বাস অসুস্থ মাওলানা ইকবাল হুসাইনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। উপস্থিত নেতৃবৃন্দও দোয়া ও শুভকামনা জানান।
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
