
ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুম কবিরকে।
সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বি এম এ রাজ্জাক জানান, “মোহাম্মদপুর থানা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও রাজপথে সক্রিয় করতে জনাব মোঃ মাসুম কবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দল আশা প্রকাশ করছে।”
এদিকে, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ মাসুম কবির। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে সর্বদা সক্রিয় থাকবেন।
মাসুম কবিরের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
