
রিপোর্টার: মোঃ রিফায়েত ইসতিয়াক হৃদয়
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত এক গোপন অভিযানে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন আব্দুল জলিল (৪০), পিতা: মৃত শাহাবুদ্দিন, গ্রাম: চান্দুপাড়া, ডাকঘর: কচু বাড়ি, থানা: বদরগঞ্জ, জেলা: রংপুর।
গোপন সূত্রে তথ্য পেয়ে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ইউনিটের একটি টহল দল, লেফটেন্যান্ট নাজমুলের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে আব্দুল জলিলের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এমন তৎপরতা মাদক নির্মূলে স্থানীয়দের আশার আলো জাগিয়েছে। এলাকাবাসীর মতে, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বদরগঞ্জ মাদকমুক্ত হতে বেশি সময় লাগবে না।
