
ফজলুল কবির । পাবনা
পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি সফল অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান রাত ৮টা ৪৫ মিনিটে পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাবুলের মোড়ে জনৈক হাফিজুলের সেলুনের সামনে পরিচালিত হয়।
এই অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে। নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম। অভিযান পরিচালনায় ছিলেন এসআই (নিঃ) মোঃ বুরজাহান ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন:
১. মোঃ হাসমত আলী (২৬)
পিতা: উম্মত মালিথা
মাতা: মোছাঃ হাসিনা খাতুন
ঠিকানা: চর ঘোষপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
২. সানা আহমেদ (৩৫)
পিতা: মৃত শফিউদ্দিন মালিথা
মাতা: নাজমা বেগম
ঠিকানা: দিলালপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল:
✔ ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
📝 মাদক নয়, জীবন হোক আলোর পথে
— জেলা গোয়েন্দা শাখা, পাবনা
