
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক বাস্তব বার্তার সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর হকের প্রিয় নানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ সোমবার (২৯ জুলাই ২০২৫) দুপুর ১টার দিকে পাবনার সুজানগর উপজেলার কোলচুরি গ্রামে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছরের অধিক।
তিনি ছিলেন একজন সৎ, ধার্মিক ও সমাজসেবী মানুষ। এলাকায় তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল প্রশংসনীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর নিজ গ্রাম কোলচুরির গোরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
দৈনিক বাস্তব বার্তা পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।-
