
- পাবনা প্রতিনিধি:
অদ্য বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকাল থেকে পাবনা থানা পুলিশের উদ্যোগে শহর ও শহরতলীর বিভিন্ন পয়েন্টে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আবাসস্থল ও আড্ডাখানায় তল্লাশি চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
i

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা বাস টার্মিনাল, ট্রাফিক মোড়, গাছপাড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সকল খবর সবার আগে পেতে ফলো করুন
