
পাবনা সদর থানার পুলিশের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, কৌশলী পদক্ষেপ ও নিরলস প্রচেষ্টায় শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল আলিম।
জানা যায়, এসআই আরিফুল ইসলাম, এসআই ফাহিম পারভেজ, এএসআই মোখলেছুর রহমান, এএসআই গোলাম মোস্তফা ও এএসআই সবুজ সাহার সমন্বয়ে গঠিত একটি টিম ওয়ারেন্ট তামিল করতে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি আব্দুল আলিম কৌশলে পালানোর চেষ্টা করে এবং নিজেকে আড়াল করতে খালের পানিতে নেমে পড়ে।
কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে পুলিশ সদস্যরা ধৈর্য, দক্ষতা ও দৃঢ় মনোভাব নিয়ে চারপাশ ঘিরে ফেলে এবং অভিনব কৌশলে অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর খালের ভেতর থেকেই তাকে আটক করতে সক্ষম হয় তারা।
এ অভিযানে পুলিশের দায়িত্বশীলতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা ও পেশাদারিত্ব আবারও প্রমাণিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

8 thoughts on “পাবনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিনব কৌশল ও দায়িত্বশীলতার নজির
ফজলুল কবির
📅 প্রকাশিত: April 16, 2026
”
Comments are closed.