পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর ও মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুম খান (রাজেশ)।
আজ রবিবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. মাসুম খান (রাজেশ) আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন।
শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মাসুম খান বলেন, "বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উৎসব। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সকল গ্লানি ও জরাজীর্ণতা মুছে গিয়ে নতুন সম্ভাবনা ও সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।"
তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট ও আগামী দিনের প্রত্যাশা নিয়ে আরও বলেন, নতুন দিনের আহ্বানে বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈশাখ আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়ার শক্তি জোগাক এবং আগামী দিনের সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা হোক এই নববর্ষ।
পরিশেষে, অ্যাডভোকেট মো. মাসুম খান (রাজেশ) দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে সম্প্রীতির সাথে উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের আহ্বান জানান।