পাবনার আতাইকুলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম শুকনা গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ লোকমান হোসেন মৃধা (৪৫)। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার চৈত্রহাটি গ্রামের বাসিন্দা এবং কাশেম আলী মৃধার ছেলে।
জানা যায়, অভিযানের সময় তার নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রায় ৫০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।