অদ্য ০৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে পাবনা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পাবনার সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পাবনা সদর থানায় গাঁজা গাছসহ ১ জন, আতাইকুলা থানায় ২ জন, এবং ঈশ্বরদী থানায় ৪৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সাঁথিয়া থানায় মাদক সেবনের অপরাধে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।