
ফেনী জেলার সর্বস্তরের সাংবাদিক, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন ফেনী জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আজাদ মালদারকে সভাপতি, এম এ দেওয়ানীকে সাধারণ সম্পাদক এবং রবিউল হক রবি-কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন—ফেনী জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-এর প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা, ফেনীতে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় টিভি চ্যানেল এবং সংবাদপত্রের সিনিয়র সাংবাদিকবৃন্দ, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম বিভাগের সভাপতি, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল সদস্যরা এবং ফেনীর ছয়টি উপজেলার শাখা কমিটির দায়িত্বশীল সাংবাদিকবৃন্দ।
বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়—ফেনী জেলার ছয়টি উপজেলা কমিটির সভাপতি ছাড়াও আরও কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে যুক্ত করে মোট ১১ জনকে সহ-সভাপতি, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য রেখে সর্বমোট ৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হবে।
সভায় জানানো হয়,
এই মাসের শেষে একটি পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পূর্ণাঙ্গ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নতুন নেতৃত্বের প্রতি উপস্থিত সবাই শুভকামনা জানান এবং ফেনীর সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।